নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেস ক্লাব চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান এবং সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক বকুল হোসেন, সদস্যসচিব আনিসুর রহমান, জামায়াতের পৌর আমির হাফেজ আব্দুল গফুর এবং পৌর এনসিপির আহ্বায়ক আবু দাউদ ফকির।
আলোচনা সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন জয়নুল আবেদিন রানা, আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, রতন দাস, মীর নাজমুল বারী নাহিদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এ সময় প্রেস ক্লাবের সদস্য ও উপস্থিত অতিথিরা একে অপরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।